প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2026 ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি হলেন কর্ণফুলীর শহীদ নূর হ্যালী

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণফুলী উপজেলার মো. শাহনুর হেলি।
গত ১৬ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সহ-সভাপতি দিলারা সুলতানা সেতু, সাধারণ সম্পাদক মো. জাকির হাসান এবং যুগ্ম সম্পাদক খন্দকার সালাউদ্দিন (রমি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি শহীদ নূর হ্যালী বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং পেশাজীবীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবো।”
আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের প্রতি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ও দক্ষিণ জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট